চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এইচডিইউ ইউনিট স্থাপন

Share the post

করোনা চিকিৎসার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল চট্টগ্রামের কোভিড ডেডিকেটেড জেনারেল হাসপাতাল। নতুন করে এই হাসপাতালে ছয় শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট স্থাপন করা হয়েছে। এতে একদিকে যেমন হাসপাতালটির সক্ষমতা বেড়েছে, তেমনি করোনা রোগীদের উন্নতমানের সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন চিকিৎসকরা।কোভিড ডেডিকেটেড নগরীর জেনারেল হাসপাতালে গত বছরের এপ্রিলে ১০০ শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। পরবর্তীতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ১৫০ শয্যা করা হয়।এ ছাড়া গত বছর জুলাই থেকে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু করা হলেও তা বাড়িয়ে বর্তমানে ১৮টি করা হয়। করোনা মহামারিতে আইসিইউয়ের ওপর চাপ বেড়ে যাওয়ায় নতুন করে ছয় শয্যার

এইচডিইউ ইউনিট স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার এ এস এম তারেক বলেন, কোভিডে যেহেতু আইসিইউর চাহিদা বেশি, সংখ্যাটা এখনো অনেক ছোট মনে হচ্ছে কিন্তু ২৪টা বেড আইসিইউ গড়ে তোলা এবং ২৪ বেড আইসিইউ ব্যবস্থাপনা বড় ব্যাপার। আমি মনে করি, এটা আমাদের সক্ষমতা অনেক বাড়িয়েছে। রোগীদের সেবার পরিধিও অনেক বেড়েছে। আধুনিক সব লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এই এইচডিইউ ইউনিট স্থাপন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ এবং এনেসথেসিয়া বিভাগের কনসালটেন্ট মৌমিতা দাশ।তিনি জানান, আমাদের এখানে আধুনিক লজিস্টিক স্থাপনা করেছি। আমরা সরকারি হাসপাতালে প্রথম সিসিটিভি মনিটর, সেন্ট্রাল মনিটর ও ডেক্সটপ বিল্টইন কম্পিউটার স্থাপন করেছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]