চট্টগ্রামে হাতেনাতে গ্রেফতার ৫ কিশোর চাঁদাবাজ

Share the post

নগরীর লালখান বাজারে নির্মাণাধীন এক বাড়ির মালিকের কাছ থেকে চাঁদাবাজিকালে হাতেনাতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে পাকড়াও করেছে র‌্যাব। তারা হলো- মোঃ আরিফ হোসেন লোকমান (২৭), মোঃ হৃদয় (২০), মোঃ শুকুর (২১), মোঃ আরিফ (১৯) ও মোঃ মীর হোসেন (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৪৪ হাজার ৫০০ টাকা ও ছোরা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায় শনিবার ওই বাড়ির মালিক অভিযোগ করেন কিশোর গ্যাংয়ের সদস্যরা গত ১৮ অক্টোবর তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তারা তিনদিনের আলটিমেটাম দেয়। শুক্রবার চাঁদা না দিয়ে কাজ শুরু করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের মারধর করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দিলেই কাজ শুরু করা যাবে মর্মে হুমকি প্রদান করে। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়,গ্রেফতার ৫ জন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন পূর্বক চাঁদা আদায় করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]