চট্টগ্রামে মণ্ডপে হামলায় যুব অধিকার পরিষদের ৩ নেতা

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রামের জেএম সেন হল পূজা মণ্ডপের প্রধান ফটকে হামলার ঘটনায় যুব অধিকার পরিষদের তিন নেতা জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় যুব অধিকার পরিষদের ৩ নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ।বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক নাছির, সদস্য সচিব মিজানুর ও বায়েজিদ থানা শাখার আহ্বায়ক রাসেলের পরিকল্পনায় গত ১৫ অক্টোবর চট্টগ্রামে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিল থেকেই জেএম সেন হল পূজা মণ্ডপে হামলা হয়।এ ঘটনায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে, রংপুরের পীরগঞ্জের করিমপুর মাঝিপাড়ায় অগ্নিকাণ্ড, হামলা ও লুটপাটের ঘটনায় পৃথক তিনটি মামলায় আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হলো।পুলিশ জানায়, গত রোববার রাতে মাঝিপাড়ায় ফেসবুকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়।এই মামলায় গতকাল তিন জনকে গ্রেফতার করা হয়। এর আগে আরও ৫৫ জনকে গ্রেপ্তা করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে পীরগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]