চট্টগ্রামে বেশিরভাগ শপিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত

Share the post

চট্টগ্রাম : ১০ মে থেকে সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি সরকারের পক্ষ থেকে দেয়া হলেও চট্টগ্রামে বেশিরভাগ শপিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে নগরের মিমি সুপার মার্কেট প্রাঙ্গণে বিভিন্ন শপিং সেন্টারের দোকান মালিক সমিতি এবং ব্যবসায়ী সমিতির সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

এ প্রসঙ্গে মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, করোনায় আক্রান্ত দিন দিন বাড়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ৩১ মে পর্যন্ত মার্কেট খুলবো না। মার্কেট বন্ধ থাকবে।

এদিকে এখনো কয়েকটি বড় মার্কেট খোলা ও বন্ধ রাখা নিয়ে দোটানায় রয়েছেন ব্যবসায়ীরা। বিপণি বিতান বা নিউ মার্কেট, আখতারুজ্জামান সেন্টার, ইউনেস্কো সিটি সেন্টার, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট, লাকি প্লাজা, টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার এবং তামাকুমণ্ডি লেইনের ব্যবসায়ীরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আগামীকাল শনিবার।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ বলেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিছু কিছু মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মোট কয়টি মার্কেট বন্ধ থাকছে সেটার বিষয় এখনো পাইনি। তবে বেশিরভাগ মার্কেট বন্ধ রাখা হচ্ছে বলে তথ্য পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]