চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালীর বানিগ্রাম অদ্দৈতানন্দ সাধুর বাড়ীর উজ্জল চৌধুরীর ছেলে অভি চৌধুরী (২১) ও একই এলাকার মৃত নেপাল দাসের ছেলে রানা দাস (১৮)। একই ঘটনায় অভিজিত চৌধুরী (২০) নামে একজন পলাতক আছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানাধীন জুবলী রোড জহুর হকার্স মার্কেটের গলির সামনে রাস্তার উপর মিজানুর রহমান সজীব (১৯) ও তার বন্ধু মো. মাসুদের (১৫) পথরোধ করে গ্রেপ্তার ও পলাতক আসামিরা। এ সময় তারা পুলিশ পরিচয় দিয়ে দুইজনের দুটি মোবাইল ও নগদ ৩১৫০ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার খবর পেয়ে টহল পুলিশ এগিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে অভিকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যমতে পাথরঘাটা এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঘটনায় জড়িত তিনজনই পেশাদার ছিনতাইকারী। গ্রেপ্তার রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে প্রায় ২০ দিন আগে ছিনতাই করে পালানোর সময় মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]