চট্টগ্রামের ‘শেখ রাসেল পানি শোধনাগার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Share the post

এক বছর পরীক্ষামূলক চালুর পর অবশেষে নয় কোটি লিটার পরিশোধন ক্ষমতাসম্পন্ন চট্টগ্রামের মদুনাঘাটে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি গুচ্ছ উন্নয়ন কাজের সঙ্গে ‘শেখ রাসেল পানি শোধনাগার’ প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘শেখ রাসেল পানি শোধনাগার’ থেকে উৎপাদিত পানি সরবরাহ করা হবে বাকলিয়া, পাথরঘাটাসহ বিভিন্ন এলাকায়। চট্টগ্রাম নগরীর পানি সংকট নিরসনে আরো দুটি প্রকল্প চলমান আছে সংস্থাটির। দ্রুত এ সব প্রকল্পের কাজ শেষ হলে ২৪ ঘন্টা পানি পাবে নগরবাসী।

বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসার যৌথ অর্থায়নে প্রায় ১৮শ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৫ সালে। এর ফলে চট্টগ্রামবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ চাহিদার বিপরীতে সক্ষমতা ৬৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৯০ শতাংশে উন্নীত হলো।

এর আগে ২০১৮ সালের নভেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হয় এ পানি শোধনাগারটি। হালদা নদী থেকে পানি তুলে ৬টি ধাপে পানি পরিশোধন শেষে সরবরাহ লাইনে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]