চট্টগ্রামের মির্জারপুলে র‌্যাবের অভিযানে অর্ধকোটি টাকার মৃগনাভী উদ্ধার

Share the post

মুজিবুল হক,চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকা থেকে অর্ধকোটি টাকার মৃগনাভী উদ্ধারের পাশাপাশি ‍দুইজনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব-৭।

এরা হলেন চট্টগ্রামের জোরারগঞ্জের পূর্ব দুর্গাপুর বদ্দার চৌধুরী হাটের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. তৌহিদ (২৬) ও পিরোজপুরের মঠবাড়িয়ার বিরুখালীর মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে মো. তৈয়েবুর রহমান (৩২)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান।


তিনি বলেন, একটা মৃগনাভী বিভিন্ন সময় বিভিন্নজনকে দেখিয়ে প্রতারণা করে আগে টাকা নিয়ে আত্মসাত করা হচ্ছিল- গোপন সূত্রে এমন খবর পেয়ে আমরা অভিযানে নামি। এরপর মুরাদপুরের অদূরে মির্জারপুল এলাকা থেকে বড় আকারের একটি মৃগনাভী উদ্ধারের পাশাপাশি দুইজনকে আটক করি আমরা।

মেজর মো. মুশফিকুর রহমান বলেন, মৃগনাভী দিয়ে সুগন্ধি বানানো থেকে শুরু করে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। হারবাল চিকিৎসা ও যৌন শক্তি বৃদ্ধির কাজেও মৃগনাভী ব্যবহার হয় বলে জেনেছি। তবে মৃগনাভী সংরক্ষণ, পরিবহন – সবকিছু অবৈধ।

উদ্ধার করা মৃগনাভীর বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে র‌্যাবের এই কর্মকর্তার ভাষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]