চট্টগ্রামের মাঝিরঘাটে হেলে পড়েছে তিনটি ভবন

Share the post

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি তিন তলা ভবনসহ অন্তত তিনটি ভবন হেলে পড়েছে। সোমবার রাতে হঠাৎ সেখানকার সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোড সংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় গুলজার খাল সংলগ্ন তিনতলা ও দোতলা ভবন দুটি হেলে পড়ে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এর পাশে একটি মন্দিরও ঝুঁকিতে পড়েছে। প্রাণ বাঁচাতে রাস্তায় নেমে আসেন অনেকেই। মাঝির ঘাটের পার্বতী ফকির পাড়ার এই এলাকায় বাস করে হাজার খানেক পরিবার। ভবনের সংখ্যা শতাধিক।নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খাল খননের কারণে এসব ভবন হেলে পড়েছে বলে দাবি ভবন মালিক ও ফায়ার সার্ভিসের। এরই মধ্যে ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। খাল খনন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

সদরঘাট থানার এসআই রনি তালুকদার বলেন, “রাত ১০টার দিকে ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই ভবন দুটির পাশের ড্রেনের কাজ চলার কারণে তিন তলা ও দোতলা ভবন দুটি হেলে পড়তে পারে। আমরা মানুষজনকে সরে যেতে বলেছি।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গোলজার খালে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২০২০ সাল থেকে খনন কাজ চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ। কিন্তু, এ জন্য নেয়া হয়নি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনদের সাবধানে থাকার নির্দেশ দেয় ফায়ার সার্ভিস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, “গুলজার খালের খনন কাজ হচ্ছিল। খোঁড়ার কারণে পাশের তিনতলা ভবনটি দক্ষিণ দিকে কিছুটা হেলে পড়েছে। পাশের আরও একটি ভবনও হেলে পড়েছে বলে মনে হচ্ছে।”

তিনি বলেন, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখান থেকে লোকজন সরে যাচ্ছে।“আমরা সেখানে কাউকে থাকতে দেব না। হেলে পড়ার কারণে আশেপাশে বেশকিছু ঘরও ঝুঁকিতে পড়েছে। তাদেরও সরিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি।”

এর আগে খালের পাড়ে অবস্থিত একটি ৫ তলা ভবন ধসে পড়ায় সেটি সরিয়ে নেয়া হয়।
ভবন মালিকদের অভিযোগ, বারবার জানানোর পরও কোন ব্যবস্থা নেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ভবন হেলে পড়ার খবর জানিয়েও মেলেনি সাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]