চট্টগ্রামের চন্দনাইশে একই পরিবারের ২ জন কে অপহরণ, সেনা অভিযানে  উদ্ধার

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের তিনজন বাসিন্দাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে মুক্তিপন দাবী করে ৬/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী। তবে সন্ত্রাসীদের শেষ রক্ষা হয়নি, সেনাবাহিনীর দ্রুত অভিযানে অপহৃতদের  উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা দিকে এ অপহরণের ঘটনাটি ঘটে।
অপহৃতরা হলেন— ওই এলাকার মো. হারুন (৭০) এবং তার দুই ছেলে  নোমান (২০) ও মাঈম (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায় যে, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ (সওদাগর পাড়া) এলাকার চাইলাছড়ি নামক স্থান থেকে অজ্ঞাত  ৬/৮ জন সশস্ত্র সন্ত্রাসী তিন গ্রামবাসীকে অপহরণ করে। অপহৃতদের মধ্যে একজনকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়, বাকি দুইজনকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়।
ফিরে আসা ওই ব্যক্তি বিষয়টি চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পে জানালে সেনাক্যাম্প থেকে  ঘটনার তাৎক্ষনিক অনুসন্ধান করে অভিযানের পরিকল্পনা করা হয়।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের একটি দল সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি এবং ছইল্লাছড়ির বিস্তির্ণ এলাকাজুড়ে অপারেশন পরিচালনা করে।
সন্ত্রাসীদের আস্তানা তিন দিক থেকে ঘেরাও করার পর সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত দুই কিশোরকে রেখে পালিয়ে যায়। সেনাবাহিনী পরবর্তীতে তাদের উদ্ধার করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, এ এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা চলছিল। তবে আজকে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে অপহৃতদের উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]