চকরিয়া পৌরসভার দক্ষিণ করাইয়াঘোনা ৫ নং ওয়ার্ডে প্রবাসী জয়নাল আবেদীনের জায়গা জোর পূর্বক দখলে নেওয়ার অভিযোগ।

Share the post
প্রতিনিধি:  চকরিয়া পৌরসভার দক্ষিণ করাইয়াঘোনা ৫ নং ওয়ার্ডে প্রবাসী জয়নাল আবেদীনের জায়গা জোর পূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে, ঘটনাসূত্রে জানা যায় প্রবাসী জয়নাল আবেদীন তার দাদারা দুই ভাই ছিল,দুইভাই যথাক্রমে মৃত রওশন আলী ও মৃত নজির আহম্মদ। তারা দুইজনে দুই দাগে পাট্টামূলে ৬২ শতক জমি ক্রয় করে।নজির আহম্মদের কোন ওয়ারশি না থাকায় নজির আহম্মদে তারা পালক পুত্রের স্ত্রীকে ৪ দাগে ৩০ শতক জায়গা দান পত্র করে।
দীর্ঘদিন যাবত মৃত রৌশন আলীর ওয়ারিশনগণ তারা তাদের জায়গা ভোগ দখলে ছিল।কিন্তু ২০১৮ সালে তারা মৃত নজির আহম্মদের দানপত্র করা ৯০ শতক  জমির বাইরেও  রওশন আলীর ওয়ারিশগণের জমি জোর পূর্বক ভাবে দখলে নেয়।জমি দখল করার চেষ্টা করলে রওশন ওয়ারিশ প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে মিশকাত বাধা প্রধান করলে তাকে মারধর করে এই বিষয়ে ২০১৮ সালে একটি মামলা করেছিল মিশকাত বাদী হয়ে।আবার বিগত ২৯/০১/২০২৫ সালে প্রবাসী জয়নাল আবেদীনের পরিবার যখন পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশ্য রওয়ানা হইলো তখন থেকেই হাজের খাতুনের ওয়ারিশগণ ছেলে-মেয়েরা আবারো ঐ জমি দখল করার চেষ্টা করে।ঐখানে যখন জয়নাল আবেদীনের ছেলে মিশকাত বাধা দিতে যায় এতে তাদের হুমকি ধামকি দেয়, এক প্রকারে মিশকাত স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিদের কথা রেখে একটা সালিশী বৈঠকের সিন্ধান্ত নেয়,কিন্তু হাজেরা খাতুনের ওয়ারিশগণ সালিশি বৈঠকের সময় সালিশকারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  জয়নাল আবেদীনের ছেলে মিশকাতকে সহ ৩ জনকে বেধড়ক পিঠায় তাকে হাসপাতালে প্রেরণ করে,মিশকতা তার নিরাপত্তার জন্য আইনের আশ্রয় নিলে পুলিশের কাছে এজাহার জমা দেয় পরবর্তিতে ওসি মহোদয় থানায় মামলা রুজু করে।বিগত কিছু দিন আগে প্রবাসী জয়নাল আবেদীন সৌদি আরব পরিবারসহ ওমরা পালন করে মদিনা যাওয়ার পথে প্রবাসী জয়নাল আবেদীন মারা গেলে হাজেরা খাতুনের ওয়ারিশগণ আরো বল প্রয়োগ করে।বাড়িতে মিশকাত উদ্দিন ছাড়া কেউ নেই।তাৎমধ্যে আজকে রৌশন আলীর সীমানায় বেড়া দিতে গেলে হাজেরা খাতুনের ওয়ারিশগণ আবারো ক্ষিপ্ত হয়ে আবারো হামলা করে।
এখন তারা হাসপাতালে ভর্তি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]