চকরিয়ায় শিশু ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে মাববন্ধন

Share the post
ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে মৌলভীর কুম এলাকায় শিশু ধর্ষণকারিকে গ্রেপ্তার করার দাবীতে মানববন্ধন করেছে সকল শ্রেনী-পেশার লোকজন। (৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টায় চকরিয়া পৌরশহরের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম  ওমর আলী,  বিশিষ্ট সমাজ সেবক হাফেজ  ও তরুণ রাজনীতিবিদ এহসানুল হক, সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি  মোহাম্মদ খাইরুল ইসলাম ইমরুল, ও ধর্ষিতার অভিভাবক ও অসংখ্য স্থানীয় লোকজন।
জানাগেছে, চকরিয়া পৌরসভার মৌলভীর কুম এলাকায় ৯ বছরের এক শিশু ধর্ষিত হওয়ায় গত ৩ এপ্রিল থানায় মামলা হয়। মামলা হলেও পুলিশ ধর্ষক সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করেনি। বরং ধর্ষকের পরিবারের লোকজন উল্টো ধর্ষিতার পরিবারকে হুমকী দেয়। এতে ক্ষোভ বিরাজ করে স্থানীয় লোকজনের মাঝে। ফলে ক্ষব্ধ জনতা ধর্ষককে দ্রত গ্রেপ্তার ও ধর্ষিতার পরিবারকে নিরাপত্তা দেয়ার দাবীতে এ মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন-ধর্ষিতার পিতা ও মাতা, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী, পৌরসভার বিনামারা এলাকার  বিশিষ্ট সমাজ সেবক ও  তরুণ রাজনীতিবিদ এহেছানুল হক,  সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি  মোহাম্মদ খাইরুল ইসলাম,
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ওমর আলী বলেন, ধর্ষণের আখড়া বানতে এ দেশ স্বাধীন করা হয়নি। গত ১৭টা বছরে দেশটাকে ধর্ষকদের স্বর্গরাজ্য বানানো হয়েছে। অতীতে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হয়নি বলে আজও ধর্ষকরা উল্লাসে মেতে উঠছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেয়ার জন্য সংস্কার প্রস্তাব আনা হয়েছে, তা দুঃখজনক এবং এটি দেশকে যৌন কাথানায় পরিণত করার একটি চক্রান্ত, নারী সংস্কার কমিশনের এ প্রস্তাব প্রত্যাখানসহ নারী সংস্কার কমিশন বাতিলের দাবী করেন। অন্যদিকে চকরিয়া পৌরশহরের ৬নম্বর ওয়ার্ডের মৌলভীর কুম এলাকায় শিশু ধর্ষণকারিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী করেন তিনি।
সমাজ সেবক এহেছানুল হক বলেন, ধর্ষিতার পরিবার আমার বাড়ির নিকটে, দুঃখজনক ঘটনা, তিনি দ্রুত ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবী করেন। বিক্ষোভ ও মানববন্ধনকারিরা বিক্ষোভ ও মানববন্ধন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]