চকরিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে পুলিশের হামলা,ভাংচুর।

Share the post

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাঙ্গালীর বাস ভবনে ভূল তথ্যের ভিত্তিতে ব্যাপক হামলা এবং ভাংচুর চালিয়েছে পুলিশ। বিস্তারিত সংবাদে জানা যায় চকরিয়া থানা পুলিশ আসামী ধরার জন্য ছিকলঘাট গেলে উক্ত আসামী দৌড়ে পালিয়ে যায়, এতে পুলিশ মনে করে আনোয়ার হোসেন বাঙ্গালীর বাড়িতে ঢুকে পড়ছে। সে অজুহাতে পুলিশ মুক্তিযোদ্ধার বাড়িতে প্রবেশ করতে চাইলে পরিবারের সদস্যরা বাধা প্রদান করে। এক পর্যায় পুলিশ জোর জবরদস্তি করে মুক্তিযোদ্ধার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এক পর্যায় পুলিশ মুক্তিযোদ্ধার বাড়ির ড্রইং রুমে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও ভাংচুর করে। হামলা ভাংচুরের সময় মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার বাঙ্গালীর ছোট ছেলে মুরাদুল করিম সিফাত মারাত্মক আঘাত পায়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়ছে। এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করতেছে। চকরিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা, নুরুদ্দিন মোঃ শিবলী নোমান এবং থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান তাৎক্ষণিক ঘটনা স্থলে এসে প্রয়াত মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার বাঙ্গালীর স্ত্রী ইউপি সদস্য নেচারা বেগমের কাছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করলে পরিস্থিতি শান্ত হয়ে আসে। সেই সাথে জড়িত পুলিশ সদস্যদের কে ক্লোজ করে পুলিশ লাইনে পাঠানোর আশ্বাস দেন। ঘটনা স্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, ইউনিয়ন আঃলীগের সাঃ সম্পাদক খম বুলেট, উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির। ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা নিয়ে পবিত্র ওমরা পালনরত চকরিয়া – পেকুয়ার মাননীয় সাংসদ এবং উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ তাৎক্ষণিক এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষ জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]