চকরিয়ায় প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত…

Share the post
ফয়সাল আলম সাগর,বিশেষ  প্রতিনিধি:
কক্সবাজার জেলার চকরিয়ায় ঐতিহ্যেবাহী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সুগন্ধা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়
ইফতার পরবর্তী প্রেসক্লাবে বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম ওমর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, প্রধান বক্তা উপজেলা কক্সবাজার জেলা বিএনপি সহসভাপতি চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক, বিশেষ আলোচক, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুল কাদের প্রাইম,
এসময় আরও উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল আল- আমিন বিশ্বাস, চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা উপ- পরিদর্শক খায়রুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মুহাম্মদ মানিক, চিরিংগা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকরিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টুসহ প্রমূখ।
গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে।
তিনি আরও বলেন, প্রেসক্লাবের এই ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি মাধ্যম। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইফতার ও দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]