গোবিন্দগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া বেলুন বিক্রেতার মৃত্যু

Share the post

মোঃ নুর আলম আজাদ গাইবান্ধা প্রতিনিধি ৷৷ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বারুণী মেলায় সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া বেলুন বিক্রেতা ফকর উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার
রাতে মারা গেছেন। তিনি ফুলোহার গ্রামে বুধবার হিন্দু স¤প্রদায়ের
বারুণীর মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন। এক পর্যায়ে বিকেলে বিক্রির
জন্য বেলুনে গ্যাস দিয়ে ফোলানোর সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
এতে তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সাথে থাকা মাহবুর
রহমান গুরুতর আহত হন। আহত ফকর উদ্দিনকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান
মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় তিনি দিবাগত রাত ১২টার পর মারা যান। নিহত ফকর
উদ্দিন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর গ্রামের
ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, ফকর উদ্দিন বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ
করতেন। মেলায় থাকা লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে
পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]