গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনা আক্রান্ত

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুর-২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর আজ রোববার (১৫ নভেম্বর) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গতকাল শনিবার সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। সংসদ মেডিকেল সেন্টারের ডা. মোঃ জাহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপি করোনা পজিটিভ। তবে সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মুঠোফোনে (এসএমএস) বার্তা পাঠিয়ে তাদের বিষয়টি জানানো হয়। বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয় ৮ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে এখন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা চলছে। আজ রোববার এ আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এ অধিবেশন উপলক্ষে নমুনা নেয়ার পর অত্যন্ত ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]