গাজীপুর রিক্সা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর):গাজীপুরে রিক্সা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গাজীপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার(৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর ২২নং ওয়ার্ডের নান্দুয়াইন এলাকার জৈনেক আক্কাছ আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আঃ রাজ্জাক (৫০) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার গোয়াইর গ্রামের প্রয়াত আলমাস আলীর ছেলে। সে পরিবার পরিজন নিয়ে ২২ নং ওয়ার্ডের নান্দুয়াইন এলাকার আক্কাস আলীর বাসায় ভাড়া থেকে রিক্সা চালাত। জানা যায়, গত শনিবার হতে আঃ রাজ্জাকের শরীরে-র ডান পাশ অবস হয়ে যায়, তার চিকিৎসা চলছিলো স্থানীয় হাসপাতালে। কিন্তু তিন-চার দিন যাওয়ার পরেও শরীরের কোন উন্নতি না হওয়ায় এবং শরীরের ব্যাথা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে আঃ রাজ্জাকের পরিবার। গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান,নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার জন্যই সে আত্মহত্যা করে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]