গাজীপুরে চাঁদার দাবিতে হামলা, প্রাণনাশের হুমকি অভিযোগ

Share the post

 

 

মোঃ আলমগীর হোসাইন, কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর থানাধীন তেলিরচালা এলাকায় চাঁদার দাবিতে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ মোক্তার হোসেন থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোক্তার হোসেনের ভাতিজা মোঃ জাকির হোসেন স্থানীয় জালাল উদ্দিন মার্কেটে দুটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করেন। অভিযুক্ত মোঃ আবুল হোসেন (৫৫) দীর্ঘদিন ধরে তার কাছে ৮০,০০০ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় মোক্তার হোসেন ও তার ভাতিজাকে বিভিন্ন সময় হুমকি প্রদান করা হয়।
গত ১৮ মার্চ রাত ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি ফোন করে মোক্তার হোসেনকে তেলিরচালা লালমাটি কলোনীতে ডেকে নেন। সেখানে নিয়ে গিয়ে অভিযুক্তসহ আরও ৪-৫ জন সহযোগী মিলে তাকে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেধড়ক মারধর করেন। এমনকি শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ভুক্তভোগীর পকেটে থাকা নগদ ২০,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি। পরে রাত ১০:৩০ মিনিটের দিকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় মোক্তার হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নেন এবং পরিবারের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

 গাজীপুর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Share the post

Share the postমোঃ মাহবুবর রহমান প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ১৮:৩৫মিনিটের সময় যাত্রীবাহী বেপরোয়া গতির তাকওয়া বাস ও ইঞ্জিন বিকল মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে সজোড়ে ধাক্কায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিটিয়ে আঙুল ভেঙে দিলো—অভিযুক্ত রিয়াজ মেম্বার

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর :গাজীপুরের কোনাবাড়ীতে যেন আরেকটি অন্ধকার অধ্যায়ের জন্ম হলো। সত্য প্রকাশের ‘অপরাধে’ সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাহসী সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়া।ভুক্তভোগীর অভিযোগ, একটি সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ মেম্বার তাকে কৌশলে বাসা থেকে ডেকে নেন। এরপর পরিবারের স্বজনদের সামনেই তার ওপর […]