গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার, অভিযোগে স্বামী গ্রেফতার।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় মর্জিনা নামের এক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী সজিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার সজিব মিয়া স্ত্রী মর্জিনাকে নিয়ে গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় ভাড়া বাসায় থেকে অন্যত্র কাজ করতেন। গতকাল রবিবার বিকেলে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সজিব মিয়া স্ত্রী মর্জিনাকে এলোপাথাড়ি পিটায়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী মর্জিনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনায় অভিযুক্ত স্বামী সজিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীপুর থানার ওসি ( তদন্ত) মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]