গাজীপুরের টঙ্গীতে ভেঙে পড়েছে বিআরটি প্রকল্পের লোহার এঙ্গেল।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) প্রকল্পের লোহার এঙ্গেল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৬ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। একটি কাভার্ড ভ্যান লোহার পিলারে ধাক্কা দিলে স্লাব ভেঙ্গে কাভার্ড ভ্যানের উপরে পড়ে যায়। টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানায়, রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় বিআরটি প্রকল্পের সিকিউরিটির অবহেলার কারণে ভুলবশত একটি কাভার্ডভ্যান বিআরটি প্রকল্পের পিলার নির্মাণের জন্য ব্যবহৃত লোহার পিলারে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে পিলারটি ভেঙ্গে পড়ে যায়। এ সময় পিলারের উপরে স্থাপিত ইস্পাতের স্লাবগুলো কাবার ভ্যান এর উপরে ছিটকে পড়ে। স্লাব গুলো কাভার্ড ভ্যানের উপরে পড়ার পাশাপাশি রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিআরটি প্রকল্পের কর্মীদের সহায়তায় স্লাব গুলো মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসী বলছে প্রতিনিয়তই এমন ছোটখাট দুর্ঘটনা ঘটছে। গতকাল রাতেও একটি বিআরটিসি দ্বিতল বাসের সাথে পিলারের ধাক্কা লাগে। তবে সেইসময় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে উপস্থিত ট্রাফিক পুলিশের সার্জেন্ট নুরুল ইসলাম জানান, হঠাৎ করেই কাভার্ড ভ্যানটি সরু লোহার পিলারের ভিতরে ঢুকে পড়ে। সেখানে বিআরটি প্রকল্পের সিকিউরিটি কর্মকর্তা উপস্থিত ছিল না বলেই এই দুর্ঘটনাটি ঘটে। প্রায় আধঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে এ বিষয়ে বিআরটি প্রকল্পের কোন কর্মকর্তা দুর্ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]