গাজায় গণহত্যার প্রতিবাদে মান্দায় বিক্ষোভ সমাবেশ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের উপর্যুপরি বিমান হামলা ও নৃশংশ গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে নওগাঁর মান্দায় গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গেল সোমবার বিকেল ৫টার দিকে মান্দা উপজেলার সর্বসস্তরের জনগনের ব্যানারে উপজেলা কোর্ট মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম প্রমূখ।
বিক্ষোভ সমাবশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যা যজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান জনসাধারণকে। সমাবশে বক্তারা বিশ্বমানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]