গাইবান্ধায় মোবাইল কোর্ট পরিচালনা

Share the post

মোঃ নুর আলম আজাদ,গাইবান্ধা প্রতিনিধি ৷৷ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গতকাল রোববার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের নেতৃত্বে পুরাতন বাজার দর মনিটরিং ও
মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন দোকানে দোকানে
মালের মজুদ, পণ্যের গুণগত মান ও বিক্রির রেজিস্টার যাছাই করা হয়। এছাড়া
খাবারের হোটেলে কাপড়ের রং খাদ্যে মিশানোর কারণে ৫ হাজার টাকা
জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রবিউল হাসান,
জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, জেলা পশু সম্পদ কর্মকর্তা মাসুদার
রহমান, জেলা মার্কেটিং অফিসার মোয়াজ্জেম হোসেন, জেলা মৎস্য
অফিসার মো. ফয়সাল আজম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম
রেজাউল হকসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, রমজান মাসে দ্রব্য মূল্যের বাজার
স্থিতিশীল রাখতে এই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]