গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে আওয়ামী লীগের এমপি

Share the post

উপকূলীয় জেলা পটুয়াখালী-৩ আসনের নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা। উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে ‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’- এমন দাবি সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন।

বুধবার প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় দেয়া বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের রোষানলে পড়তে হয়েছিল তাকে। শুধু তাই নয়, উপকূলের অনেক সংসদ সদস্যকে এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

এসময় তিনি গলায় ঝোলানো প্ল্যাকার্ডটিও দেখান সংসদে উপস্থিত থাকা সকল সাংসদ ও মাননীয় স্পিকারকে। শাহজাদা বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের পর এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল। আমি ওই জনগণকে থেকে বিচ্ছিন্ন কেউ নই। তাই তাদের পক্ষ থেকে আমি এটা পরে দেখাচ্ছি, তারা এভাবেই বলেছিল- ‘ত্রাণ চাই না, বাঁধ চাই’।

উল্লেখ্য, গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপকূলীয় নয় জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]