গত বছরের ন্যায় এবার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চার জন ক্যাডেট আন্ডার অফিসার

Share the post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেনা শাখা থেকে চার জন ক্যাডেট সার্জেন্ট বিএনসিসির সর্বোচ্চ র্যাঙ্ক ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে মনোনীত হয়েছে। আগস্ট মাসের ০৮ তারিখ কর্ণফুলী রেজিমেন্টের সদর দপ্তরে ক্যাডেট সার্জেন্ট থেকে ক্যাডেট আন্ডার অফিসার পদে মনোনয়নের উদ্দেশ্যে এক পরীক্ষার আয়োজন করা হয়। উক্ত পরীক্ষায় ৬০% বিএনসিসি ও সামরিক বিজ্ঞান সম্পর্কে এবং ৪০% ড্রিল সহ মোট ১০০ মার্কের পরীক্ষা হয়। পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেনা শাখার চারজন ক্যাডেট সার্জেন্ট অংশগ্রহণ করেন। উক্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বার পেয়ে প্রথম হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের জোবায়ের আবেদিন মাহিম। এছাড়াও ২য়, ৩য়, ৪র্থ স্থান অর্জন করে ক্যাডেট আন্ডার অফিসার পদে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি & ইনভারমেন্টাল সাইন্স বিভাগের মোঃ আল ইমরান, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ফাবিহা হক প্রমি ও ফাতেমা তুন নূর প্রিয়াংকা। গত পহেলা সেপ্টেম্বর কর্ণফুলী রেজিমেন্টের সদর দপ্তরে ক্যাডেট নব্য ক্যাডেট আন্ডার অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রাশেদ মোঃ আনিসুল হক, ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর শরীফুজ্জামান সহ আরো সামরিক বেসামরিক কর্মকর্তাগণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন ক্যাডেট আন্ডার অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]