খুলনা হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাশ আব্দুস সালাম মুর্শেদী-এমপি এর অভিনন্দন

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রির্পোটার,খুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংসদে বিল পাস হয়েছে । সোমবার সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল -২০২১ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভােটে পাস হয় । এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হলে দেশে এ ধরনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫ টি । অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই আইন করা হয়েছে । এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে খুলনা অঞ্চলের মধ্যে যত মেডিকেল কলেজ , নার্সিং ইনস্টিটিউট বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত যেসব ইনস্টিটিউট আছে , সবই খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে এবং অধিকাংশ জরুরী রোগীর উন্নত চিকিৎসার জন্য আর খুলনার বাহিরে যাওয়ার দরকার হবে না বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ । বিশ্ববিদ্যালয় বিল পাশের খবর ছড়িয়ে পড়লে খুলনা-৪ আসন(রূপসা-তেরখাদা-দিঘলিয়া) বাসি সহ খুলনার সর্ব স্থরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য, বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী এমপি এ প্রস্তাব পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]