খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সাথে সমন্বয় করে একটি উদ্ভাবনী স্বাস্থ্য মডেল উপস্থাপন

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা। এই সভায় সভাপতিত্ব করেন খুলনা -২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, সরদার রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন পিএএ, ডাঃ মুন্সী রেজা সেকান্দার, পরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ মোঃ আব্দুল আহাদ, অধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ, ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, উপাধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মহানগর আওয়ামী লিগের নেতৃবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসকবৃন্দ।সভায় খুলনার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিএএ জনপ্রতিনিধিগন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক-চিকিৎসক-কর্মকর্তাগণ এবং খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সাথে সমন্বয় করে একটি উদ্ভাবনী স্বাস্থ্য মডেল উপস্থাপন করেন যার নাম Integrated & Sustainable Digital Health Model, Khulna. এই মডেলের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এবং ভিশন- ২০৪১ মোতাবেক Digitalization এর উদ্যোগের মাধ্যমে গতানুগতিক ব্যবস্থাপনা মডেলের পাশাপাশি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মডেল যেমন – TQM (Total Quality Management), 5s Model, 5s Plus, Kaizen Model ইত্যাদির সমন্বয়ে এবং স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং জনসাধারণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসক উপস্থাপন করেন। জেলা প্রশাসক আরও বলেন, সবার জন্য সুস্বাস্থ্য মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। সে লক্ষেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন, খুলনা কাজ করে যাচ্ছে। নিজস্ব এই মডেলটি কাজে লাগিয়ে হাসপাতালে সেবাপ্রার্থীদের বিদ্যমান সমস্যা সমাধান করা সম্ভব। তিনি আরও জানান কাঙ্খিত ফল অর্জনে জেলা প্রশাসন অগ্রণী ভুমিকা পালন করবে এবং খুলনা মেডিকেল হাসপাতালকে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে। তিনি এই উদ্যোগে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক কর্তৃক উপস্থাপিত মডেলটি সভায় গৃহীত হয়। মাননীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল সভাপতির বক্তব্যে হাসপাতালে বিদ্যমান সকল সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জানান এবং জেলা প্রশাসক কর্তৃক প্রণীত মডেল অনুসরণ করে সমন্বয়ের মাধ্যমে হাসপাতালের মানোন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক হাসপাতালের সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সমন্বয়ে হাসপাতালের দৃশ্যমান এবং ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার জেলা প্রশাসক প্রস্তাবিত মডেলটি বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং হাসপাতালের গুণগত পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]