খালেদা জিয়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিন্দু মাত্র ছাড় দেননি: আনিসুর রহমান খোকন
মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের
আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় কেন্দ্রীয়
বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার প্রধান অতিথির
বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দেননি বলে এমন মন্তব্য
করেছেন ।
তিনি বলেন, কারাগারে থাকা, গুরুতর অসুস্থতা—সবকিছু সত্ত্বেও তিনি কখনো দেশের মায়া ত্যাগ
করে বিদেশে যাওয়ার কথা ভাবেননি। দেশের প্রতি এই ভালোবাসার প্রতিদান হিসেবে মানুষ তাকে
ভালোবাসা দিয়ে স্মরণ করছে।
আনিসুর রহমান খোকন বলেন, আমরা যদি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের
উত্তরাধিকারী হয়ে থাকি, তাহলে তারেক রহমানের মুখে হাসি ফোটাতে হবে। তারেক রহমান হাসলে
বাংলাদেশ হাসবে এবং নির্যাতিত মানুষ তাদের অভিভাবক ফিরে পাবে।
তিনি আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার তারেক রহমান এবং
আমরা তার আদর্শের উত্তরাধিকার। জিয়া পরিবার দেশের মানুষের জন্য বহু ত্যাগ স্বীকার করেছে।
মানুষকে ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহ দিন। যাকে ভালো লাগে, যে মার্কায় ইচ্ছা ভোট
দেবে—আমরা হার-জিত মেনে নেবো।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য রেখেছেন মাদারীপুর
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজ আলম ঢালী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির
সদস্য গাউসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার এবং জেলা
ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
এসময়ে আজাদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা,
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার
মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক
বিতরণ করা হয়েছে।

