খাদ্যহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাঙ্গরা বাজার থানা যুবলীগ।

Share the post

প্রিয়ন্ত মজুমদার,মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ করোনার প্রকোপে দেশজুড়ে চলছে লকডাউন।ফলে খাদ্যহীন হয়ে পড়েছে দিন আনে দিন খায় এমন মানুষগুলো। তাদের কথা চিন্তা করে বাঙ্গরা বাজার থানাধীন কর্মহীন, অসহায় ও নিরূপায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাঙ্গরা বাজার থানা যুবলীগের নেতৃবৃন্দ।

গতকাল সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা ও স্থানীয় সাংসদ আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) এর সার্বিক অর্থায়নে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা বাজারে সর্বমোট প্রায় ১৫০টি অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে এক কেজি চিড়া, পাঁচ কেজি আম ও আধা কেজি মুড়ি বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় কুমিল্লা জেলার সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ জাহান সরকার, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ জালাল, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মোল্লা রেজাউল, আল-আমিন, বাংলা কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক শাহিদুল ইসলামসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]