ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ আয়োজনের ঘোষণা ববি শিবিরের 

Share the post
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে মেসে/বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বরিশাল বিশ্ববিদ্যালয়  (ববি)।
বৃহস্পতিবার রাতে ছাত্র শিবির এর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ সম্পর্কে জানতে চাইলে ছাত্র শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম বলেন,”বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থী বান্ধব সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে।
যেসব শিক্ষার্থীরা বাড়িতে যেতে পারেনি তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে।
আমাদের প্রত্যাশা বাড়িতে না গেলেও সবার যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে এজন্য আমরাও প্রথম দিন ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই এবং আমরা শিক্ষার্থীদের পাশাপাশি কর্মচারীদের পরিবারের কাছে কুরবানী গোশত পৌঁছে দিতে চাই।”
তিনি আরও জানান,”জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী স্থানীয় অসহায় পরিবারগুলোর কাছেও আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কুরবানী গোশত পৌঁছে দিতে চাই। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী সকল শিক্ষার্থীর জন্য গরু কোরবানির পাশাপাশি ছাগল কোরবানিও দিচ্ছি যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে।”
প্রসঙ্গত, এর আগে এই ঈদে আবাসিক হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]