কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভীড় মুরাদনগর ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

Share the post

প্রিয়ন্ত মজুমদার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলার ডি.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে এবং গোমতী নদীর বেড়ীবাঁধে কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করতে প্রচুর দর্শনার্থীরা ভীড় করছে।স্থানীয় প্রকৃতি প্রেমিরা প্রতিদিন দূরদূরান্ত থেকে আসছে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।কেউ রাস্তায় বসে সময় কাটাচ্ছে, কেউবা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। দর্শনার্থীদের আসা-যাওয়ায় মুখরিত পুরো এলাকাটি।

স্থানীয়রা বলছে, দীর্ঘদিন মানুষের চলাচল বন্ধ ও কোলাহল মুক্ত পরিবেশে কৃষ্ণচূড়া সেজেছে আপন রূপে। নিজেদের বাড়ির পাশে এমন মনোমুগ্ধকর সময় কাটানোর জায়গা তৈরি হ‌ওয়ায় আমরা খুবই আনন্দিত।স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঘরে থাকতে-থাকতে এক ঘেয়েমি চলে এসেছে। কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগের মাধ্যমে আমাদের সেই ক্লান্তি দূরীভূত হয়।

মুরাদনগর ডি.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব,মোঃ আবদুল হাই বলেছে, “মানুষ প্রকৃতির‌ই অংশ, কৃষ্ণচূড়া গাছের ফুলের সৌন্দর্য বিদ্যালয়ের পরিবেশে এক নতুন মাত্রা যুক্ত করেছে। বিদ্যালয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দান করে।এটি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে অনেকাংশে সাহায্য করে থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]