কৃষি_ঋণ_বিতরন দেশের ব্যাংকিং জগতে নতুন দিগন্তের দ্বার উম্মোচন করেছেন ব্যাংক এশিয়া লিমিটেড।

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি। দেশের ব্যাংকিং জগতে নতুন দিগন্তের দ্বার উম্মোচন করেছেন ব্যাংক এশিয়া লিমিটেড। সারা দেশে তৃণমুল জনগোষ্টিকে কৃষি ঋনের আওতায় নিয়ে এসেছে। তারই অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া শাখায় এজেন্ট ব্যাংকিং মাধ্যমে ব্যাংক এশিয়া উখিয়া বাজার শাখায় প্রথম আনুষ্টানিক ভাবে কৃষকদের মাঝে মাত্র ৪ পার্সেন সুদে ঋন প্রদান করেন। ১৫/০৯/২০২০ইং তারিখ সকাল ১১ টায় প্রথম পর্যায়ে ৫জন কৃষক কৃষাণীকে ৩০হাজার থেকে ৫০ হাজার টাকা করে কৃষি ঋনের নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ কৃ্ষি ঋন বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া উখিয়া বাজার শাখার ম্যানেজার ও ব্যাংক এশিয়া কক্সবাজার জেলার ডি এম জনাব হারুনুর রশিদ কুতুবী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত সদস্য ও বঙ্গমাতা ফজিলেতুনেছা মুজিব মহিলা সরকারী কলেজের অধ্যাপক এবং ব্যাংকের ডাইরেক্টর শিক্ষাবিদ জনাব হুমায়ুন কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও চার্টার্ড লাইফ উখিয়া অফিসের ইনর্চাজ জনাব গফুর মিয়া চৌধুরী। ব্যাংকের পরিচালক বাবু রুপন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যাংকের সেকেন্ড অফিসার সুকেল বড়ুয়া, কাষ্টমার সার্ভিস অফিসার ও কৃষি ঋনের দায়িত্ব প্রাপ্ত মিসেস কাইফা আল আরব চৌধুরী ,ক্যাশিয়ার নজরুল ইসলাম। আলোচনা শেষে কৃষক কৃষাণীর হাতে ঋনের টাকা তুলে দেন আগত অতিথিবৃন্দ ও ব্যাংকের সকল কর্মকর্তারা। ঋন গ্রহীতারা হলেন ছৈয়দ হামজা,রাজিয়া বেগম,মাহবুবুল আলম,সব্বির আহামদ,মিজানুর রহমান সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]