কৃষকদের বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৮

Share the post

ভারতের উত্তরপ্রদেশে দুই মন্ত্রীর সফরকে ঘিরে ছড়িয়ে পড়া সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। রোববারের এই সংঘর্ষে নিহতদের মধ্যে ৪ জনই কৃষক। এদিকে আন্দোলনরত কৃষকদের মৃত্যুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলেকে দায়ী করেছে কৃষকরা।

এদিকে নিহতের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার লক্ষ্মীপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের সফরকে ঘিরে বিক্ষোভ করছিলেন কৃষকেরা।

সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, কৃষকদের ওপর দুটি গাড়ি উঠিয়ে দেয়া হলে, মারা যান দুজন। পরে ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। কৃষক নেতাদের দাবি, দুই গাড়ির একটিতে ছিলেন অজয় মিশ্রর ছেলে। তবে এ অভিযোগ নাকচ করেছেন মিশ্র। এ ঘটনায় আজ থেকে বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছে কৃষক ইউনিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]