কুয়েতের আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

Share the post

নিউজ ডেস্ক 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যু সংবাদ জানতে পেরে গভীরভাবে শোকাহত হয়েছি।’

শেখ হাসিনা কুয়েতের ভ্রাতৃপ্রতিম জসগণের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ

প্রধানমন্ত্রী আরো বলেন, আবেগাক্রান্ত ও শোকবিহ্বল হওয়া সত্ত্বেও তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রাথমিক দিনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কুয়েতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আমিরের মধ্যে আস্থা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সম্পর্কের কথা অতীব অনুরাগের সাথে স্মরণ করেন।

তিনি বলেন, তাঁর চমৎকার আলোচনার দক্ষতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতার কারণে জাতির পিতা একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশেষত মুসলিম উম্মাহর কাছ থেকে বাংলাদেশের পক্ষে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হন।

শেখ হাসিনা বলেন, ‘কুয়েতে বাংলাদেশী প্রবাসীদের কল্যাণে আমি তাঁর অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।
প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ তার নেতৃত্ব এবং উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল গঠন ও এ অঞ্চল এবং এর বাইরেও শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তাঁর অবদানকে গভীরভাবে মূল্যবান করে উল্লেখ করে আরো বলেন, তার এ অবদান ইতিহাসে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় থাকবে।

প্রধানমন্ত্রী মরহুম আমিরের বিদেহী আত্মার শাশ্বত শান্তি ও জান্নাতে তাঁর উচ্চতম স্থানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

শেখ সাবাহ মঙ্গলবার রাত ৮টার দিকে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]