কিশোরগঞ্জে দুই উপজেলার ইউএনও স্বামী নাহিদ হাসান-স্ত্রী আকতারুন নেসা কে বদলি

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইউএনও মো. নাহিদ হাসান এবং তার স্ত্রী কটিয়াদী উপজেলার ইউএনও মোছা. আকতারুন নেছাকে একই সঙ্গে বদলি করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে তাদের বদলি সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করা হয়।

উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পাকুন্দিয়া উপজেলার ইউএনও মো. নাহিদ হাসানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসাবে এবং কটিয়াদী উপজেলার ইউএনও মোছা. আকতারুন নেছাকে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) হিসেবে পরিকল্পনা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মো. নাহিদ হাসান ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস ৩১তম ব্যাচের কর্মকর্তা।

তাঁর স্ত্রী মোছা. আকতারুন নেছা ২০১৯ সালের ১৩ নভেম্বর কটিয়াদী উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন। তিনিও বিসিএস ৩১তম ব্যাচের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]