কালিয়াকৈরে ভিন্ন  স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার 

Share the post
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুই ইউনিয়নের পৃথক এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার একটি বাইদ জমিতে জাকির হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত জাকির হোসেন ওই ইউনিয়নের সেজাবর গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি রয়েনা রিসোর্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, শুক্রবার দিবগত রাতে  ঢালজোড়া ইউনিয়নের বগাবাড়ি বিল থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩২ বছর বয়সী এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। লাশটি বিলে ভাসমান অবস্থায় ছিল বলে জানা গেছে।
পুলিশ প্রাথমিকভাবে দুটি ঘটনাকেই সন্দেহজনক মৃত্যু হিসেবে বিবেচনা করছে। একটি মরদেহের পরিচয় শনাক্ত করা গেলেও অন্যটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে উভয় মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “দুইটি ঘটনারই তদন্ত চলছে। একটি মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি, মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আদালত প্রাঙ্গণে ‘সন্ত্রাসী মঞ্চ’: বিচারপ্রতিকে পিষে মারার হুমকি, আইনের শাসন নিয়ে চরম উদ্বেগ

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর,গাজীপুর: আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে এক বিচারপ্রতিকে প্রাণনাশের হুমকি দিয়ে বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ উঠেছে গণস্বাস্থ্য কেন্দ্রের বরখাস্তকৃত চিকিৎসক গোলাম রহমান শাহজাহান ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। পানিশাইল  গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ ফেরদৌস শিকদারকে (২৯) মামলা তুলে না নিলে পথে-ঘাটে গাড়ি চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছে এই প্রভাবশালী চক্রটি। বুধবার […]

গাজীপুরের কালিয়াকৈরের শান্ত নিরিবিলি কালামপুর আদর্শপাড়া এলাকায় নেমে এসেছে হঠাৎ ঝড়। 

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর, গাজীপুর: এলাকার বাইতুস সালাত জামে  মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী সিরাজীর বিরুদ্ধে এক হৃদয়বিদারক অভিযোগ উঠেছে—মাত্র ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে আসে হতবাক নীরবতা ও ক্ষোভের ঢেউ। পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের আর্তনাদ পৌঁছানোর পর শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইমামকে […]