কাউন্সিলর পদে ‘ওপেন’ নির্বাচনের প্রশ্নই আসে না : বিপ্লব বড়ুয়া

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে সবাইকে ‘ওপেন’ নির্বাচন করতে দেয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার বিকেলে একুশে পত্রিকাকে তিনি এ কথা বলেন।

এদিকে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার সকালে চট্টগ্রামে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের আসার কথা রয়েছে।। নগরের কেসিদে রোডে মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রামের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারা।

এ বিষয়ে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকাল চট্টগ্রামে যাচ্ছেন, তখন বিদ্রোহী কাউন্সিলরদের নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে নির্বাচন ওপেন হওয়ার প্রশ্নই আসে না। ওপেন করে দিলে মারামারি হবে। আহত-নিহত হবে। তখন মেয়র প্রার্থী নির্বাচনে সেটার প্রভাব পড়বে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) চসিক নির্বাচনের সমন্বয়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে বিদ্রোহীদের প্রথম দফা সংলাপ ভেস্তে যায়। বিদ্রোহীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা বারবার বলা হলেও তারা সেটা আমলেই নিচ্ছে না।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল রোববার (৮ মার্চ)। এবার ৫৫টি ওয়ার্ডের মধ্যে ৪৯টি ওয়ার্ডেই গড়ে অন্তত চারজন আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবমিলিয়ে ৭০ জনেরও বেশি বিদ্রোহী প্রার্থী রয়েছেন ওয়ার্ডগুলোতে। তাদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন পাননি এমন বর্তমান কাউন্সিলর রয়েছেন ১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]