কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত  

Share the post
মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ভারতীয় সীমান্তরহ্মীর গুলিতে দুই বাংলাদেশী যুবক আহত হয়েছে। শনিবার মধ্যে রাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম( ২৮) ও আজাদ হোসেন (২৬)। বিজিবি ও স্হানীয় সূত্রে জানাগেছে, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতীয় অংশে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লহ্ম্য করে গুলি ছুড়লে এই দুইজন গুলিবিদ্ব হন। পরে স্হানীয় লোকজন তাদের কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
 বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল মোঃ জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, কেনো তারা ভারতের অংশে গিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]