কলেজ ছাত্রদলের কমিটি বিরুদ্ধে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

Share the post

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নব ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটিকে  বিতর্কীত ও পকেট কমিটি বলে অভিহিত করে সংবাদ সম্মেলন করেছে কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান।
লিখিত বক্তব্য তিনি জানান , গত ১২ মে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র রাফি শিকদার মুন্নাকে সভাপতি ও  আবু বকর ছিদ্দিক রনি কে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  বিতর্কীত এবং ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ও বিবাহিতদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।  লিখিত অভিযোগে দাবি করা হয়  কমিটির সভাপতি রাফি শিকদার মুন্না আওয়ামীলীগের সুবিধাভুগি এবং গত ৭ আগষ্ট মুন্না জেলা ছাত্রলীগের  ও কলেজ ছালীগের নেতাদের পালাতে সাহায্যে করেছিল। এছাড়া কলেজ কমিটির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি দীর্ঘদিন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম টিটুর সাথে থেকে রাজনীতি করেছে। এছাড়াও কমিটির প্রায় ৮ জন পদ প্রাপ্তদের বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতি ও বিবাহিত হবার অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্য আরো জানানো হয়, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পী টাকার বিনিময়ে এই বির্তকিতদের দিয়ে কমিটি দিয়েছে। তারা বারবার অভিযোগ দিলেও বিগত দিনে হামলা-মামলার শিকার ও ত্যাগীদের এ কমিটিতে মূল্যায়ন করা হয়নি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলো বর্তমান কমিটির সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মিম,  কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার শেখ, ফয়সাল আহমেদ, মো: ওয়ালিউল্লাহ সহ পদবঞ্চিত নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের আগে কমিটিতে পদবঞ্চিতরা ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে কলেজে এবং শহরের বিক্ষোভ মিছিল করে।
অভিযোগের বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পী জানান, ৫ আগষ্টের পূর্বের রাজপথের দলীয় কার্যক্রম বিবেচনা করে এবং কেন্দ্রীয় ছাত্রদলের টিমের ৬ মাসের কার্যক্রমের পরে এ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি ঘোষনা করার আগে সবাইকে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়েছিলো কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা জানানোর জন্য। তখন এ সকল অভিযোগ কেউ করেনি। কমিটি ঘোষনার পরে এ সব অভিযোগ ভিত্তিহীন। এছাড়া কমিটি গঠনে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। যারা এথন আন্দোলন করছে তারা অনেকেই কলেজের ছাত্রই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]