করোনা ভাইরাসে চীনে মৃত বেড়ে ৭২২

Share the post

আক্রান্তকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

মরণঘাতী করোনা ভাইরাসে চীনের কেন্দ্রীয় হুবেই প্রদেশে নতুন করে আরও কমপক্ষে ৮১ জনের মৃত্যু হয়েছে।

দুই দশক আগে চীনের মূল ভূ-খণ্ড ও হংকংয়ে সার্স ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে ভাইরাসটি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে। চীনের হুবেই প্রদেশ ও বিভিন্ন এলাকায় এই পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম।

দেশটির আঞ্চলিক স্বাস্থ্য কমিশন জানাচ্ছে, চীনের কেন্দ্রীয় হুবেই প্রদেশে নতুন করে আরও কমপক্ষে ৮১ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসটি গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরেই প্রথমবারের মতো  ধরা পড়ে। 

এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রায় ৭৩ জনের মৃত্যু হয়। এই নিয়ে শুক্রবার মৃতের সংখ্যা বেড়েছে ৬৩৬ জনে। যার মধ্যে ৬৪ জন প্রদেশটির শহর উহানের। যেখান থেকে করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়ে। 

চীনের বাইরেও বেড়ে চলেছে এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা। এর মধ্যে জাপানের একটি বন্দরে নোঙর করা প্রমোদতরীতে আরও ৪১ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে। এর আগে জাহাজটিতে ১০ জনের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়।

চীনসহ বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এতে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন হংকং ও ফিলিপাইনের দুই নাগরিক।

এমন উদ্বেগজনক পরিস্থিতিতে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) আগামী সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে। ইতোমধ্যে গত সপ্তাহে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে সংস্থাটি।

ডব্লিউএইচের নেতৃত্বে একটি বহুজাতিক প্রতিনিধি দল ‘খুব শিগগিরই’ চীনে যাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।

বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ও আক্রান্ত দেশগুলোকে সহায়তার জন্যে ৬৭৫ মিলিয়ন ডলারের অর্থ তহবিল ঘটনের আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]