করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থেমে নেই ড‍্যাফোডিল,ক্লাশ চলছে অনলাইনে পুরোদমে।

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৮ই মার্চ ২০২০ইং থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু এই বন্ধে চট্টগ্রামের ড্যাফোডিলইনস্টিটিউট অব আইটির কার্যক্রম থেমে নেই। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসেরমাধ্যমে একাডেমিক কার্যক্রম যথারীতি চলছে।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইন্ঞ্জিনিয়ারিং এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল বিবিএ শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বিভাগীয় ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।


গত ২২শে মার্চ থেকে চট্টগ্রামের ড্যাফোডিলের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়। অনলাইনের সকল কার্যক্রম মনিটরিং করছেন অএ প্রতিষ্ঠানের হেড অব
অপারেশন জনাব শাহ্ নেওয়াজ মজুমদার, সুযোগ্য অধ্যক্ষ জনাব ফারুক ইসলাম এবংসিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব শাহাদাত হোসেন। এছাড়াও সকল ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষিকাগণ এই ব্যাপারে শ্রমনিষ্ঠ সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। সার্বিক অনলাইন ক্লাসের জন্য যেসব টেকনোলজি ব্যবহার হচ্ছে সেগুলো হলো- গুগল ক্লাসরুম,গুগল ক্যালেন্ডার এবং গুগল মিট। প্রতিটি অনলাইন ক্লাসের রেকর্ডিং গুগল ড্রাইভের মাধ্যমে সংরক্ষিত হচ্ছে।কোনো ছাএছাএী অনলাইন ক্লাসমিস করলে তারা গুগল ড্রাইভের সংরক্ষিত ক্লাসগুলো ডাউনলোড করতে পারবে।এতে করে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইন ক্লাস থেকে শিখতেও পারলো এবং তাদের
জীবনও নিরাপদ থাকলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]