করোনা নিয়ে ফেইসবুকে প্যানেল মেয়র মিজানের আবেগক্ষণ স্ট্যাটাস

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য শাহজাদা এস এম মিজানুর রহমানের আবেগক্ষণ স্ট্যাটাস। ফেইসবুকে পোস্ট করা তিনি তার স্ট্যাটাসে লিখেন, বোয়ালখালী উপজেলার করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে প্রতিদিনই। সংক্রমণ পরিস্থিতি বিশ্নেষণে দেখা যায়, গত ২৪/৫/২০২০ খ্রিঃ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৮ জন কিন্তু গত এক সপ্তাহে অর্থাৎ ৩০/৫/২০২০ খ্রিঃ তারিখে বেড়ে সর্বমোট ৩৭ জন হয়ে গেল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী তার মধ্যে একজন মারা গিয়েছে, নয়জন সুস্থ হয়েছে এবং বাকী ২৭ জন চিকিৎসাধীন অবস্থায় আছে। শুধুমাত্র আমুচিয়া ও করলডেঙ্গা ইউনিয়ন এলাকা ছাড়া উপজেলার প্রায় প্রতিটি এলাকায় আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে উপরোক্ত তথ্য নিশ্চিত হয়েছি। আমার ধারনা উপজেলায় কখন, কার মাধ্যমে ভাইরাসটি বিস্তার লাভ করছে তা আমরা কেউ সুনির্দিষ্ট ভাবে বলতে পারব না। চাহিদা অনুযায়ী সব মানুষকে নমুনা পরীক্ষার আওতায় আনা যায়নি। উপজেলায় এই মুহূর্তে কতসংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন, তার সঠিক হিসাব পাওয়া সহজ হবে না কেননা প্রায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে করোনার উপসর্গ আছে এমন ব্যক্তির খবর আসছে তার মধ্যে কিছু ব্যক্তি নিজ উদ্যোগে নমুনা পরীক্ষা করিয়ে নিচ্ছে আর বেশির ভাগ ব্যক্তি রোগের কথা গোপন করছে। করোনা নিয়ে ভয় পেয়ে আতঙ্ক ছড়ানোর প্রয়োজন নেই। এ রকম ভাইরাস আক্রমণ অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। নমুনা পরীক্ষা থেকে শুরু করে কন্টাক্ট ট্রেসিং, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা- সব কিছুই যথাযথভাবে করতে গেলে আমাদের ধৈর্য্যশীল হতে হবে। আমি এটাই বলব যে, সমস্ত প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে দক্ষতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছে। বোয়ালখালী উপজেলায় এই পরিস্থিতি মোকাবেলায় মাননীয় সাংসদ জননেতা আলহাজ্ব মোছালেম উদ্দিন আহমদ এর দিক নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, থানার ওসি আবদুল করিম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমানসহ সকল জনপ্রতিনিধিগন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সংকটের কল্পনাতে আগেই ম্রিয়মাণ হওয়া চলবে না। আত্মসচেতনতা ও আত্মশক্তিকেই জাগ্রত করতে হবে। কারও জন্য অপেক্ষা না করে নিজের করণীয় ঠিক করে নিজেই অগ্রসর হতে হবে। এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া অনুসরণ করতে হবে। সর্বোপরি, বৈশ্বিক এই মহাদুর্যোগের সময়ে দল-মত ও বিভেদ ভুলে দেশ, দেশের মানুষ, দেশের অর্থনীতি ও প্রাণ-প্রকৃতি সুরক্ষিত রাখার জন্য সবাই মিলে একসঙ্গে কাঁধে কাধ মিলিয়ে কাজ করার মতো পরিবেশ তৈরি করতে হবে। সরকারের সফলতায় স্বাধীনতাবিরোধী চক্র, ক্ষমতাবঞ্চিত দল, আর ক্ষমতাসীন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বর্ণচোরারা বিভিন্নভাবে গুজব ছড়াতে ব্যস্ত রয়েছে। এসব অব্যাহত থাকলে সামনে আরও খারাপ দিন দেখতে হতে পারে বলে আশঙ্কা করছি। সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহর দরবারে সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]