করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে

Share the post

করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। ভারতীর গনমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।।সংবাদসংস্থা এএনআই এর প্রতিবেদন থেকে জানা যায় , উনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাকে। পরে তার জন্য দোয়াও চেয়েছেন তার পরিবার।

গত বছরের ২৮ সেপ্টেম্বর ৯২ পূর্ণ করেছেন লতা মঙ্গেশকর। তার জন্মদিনের অব্যবহিত আগে বলিউডের জনপ্রিয় পরিচালক ও কম্পোজার বিশাল ভরদ্বাজ এবং লেখক গুলজার ঘোষণা করেন, প্রায় দুই দশক আগে রেকর্ড করা একটি গান তারা ওই দিন প্রকাশ করবেন।গানটি বিশালেরই একটি ছবির জন্য রেকর্ড হয়েছিল ৯০ এর দশকে। কিন্তু ছবিটি মুক্তি পায়নি আর গানটিও। গুলজারের লেখা ‘ঠিক নেহি লগতা’ গানটি এত দিন অবশেষে মুক্তি পায় গত বছর লতার জন্মদিনে। বিশালের সঙ্গীত সংস্থা ‘ভি বি মিউজিক’ ও স্বল্প দৈর্ঘ্যের ভিডিয়ো অ্যাপ ‘মোজ’ এর যৌথ প্রযোজনায়।

গানটির ভিডিয়ো পরিচালনার দায়িত্বে ছিলেন বিশাল নিজে। ৪ মিনিট ৫৪ সেকেন্ডের এই ভিডিয়োটি বিশাল সাজিয়েছেন কালজয়ী এই গায়িকারই যৌবনকালের বেশ কিছু ছবির কোলাজ দিয়ে। তার সঙ্গে আছে লতার জীবন সম্পর্কে অজানা তথ্যের খোঁজও যেমন জন্মের পরে তাঁর নাম ছিল হেমা।পরে পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকারের একটি নাটকের চরিত্র লতিকার নাম থেকে নতুন নাম হয় লতা। এমন সব তথ্য ও ছবি জুড়ে জুড়ে বিশাল তৈরি করেছিলেন গায়িকার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। গানটি প্রকাশ পাওয়ায় লতা বেশ খুশি হয়েছিলেন।

এমনিতেই লতা বেশ কয়েক বছর ধরে গৃহবন্দি। বাইরে খুব বেশি বেরোন না। তবে নেটমাধ্যমে সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে দেখা যায় তাঁকে। মনে করা হচ্ছে, তাঁর ঘনিষ্ঠ কোনও ব্যক্তি অথবা পরিচারিকার থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]