করোনায় চট্টগ্রামে ২ নারীর মৃত্যু

Share the post

চট্টগ্রাম সংবাদঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৪ জুন) সকালে তাদের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব। 

এরা হলেন, নগরীর পাচঁলাইক এলাকার হাফসা বেগম (৫০) ও নগরীর জামালখান এলাকার সেলিনা আফরোজ (৫৬)।
 চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, আমাদের হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ২ জন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নগরীর নগরীর পাচঁলাইশ এলাকার হাফসা বেগম (৫০) । তিনি গত মঙ্গলবার আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনাভাইরাস (কোভিড-১৯) এর পাশাপাশি রক্ত চাপ ও ডায়াবেটিস রোগে ভোগছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ (বৃহস্পতিবার) ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।

অন্যজন নগরীর জামালখান এলাকার সেলিনা আফরোজ (৫৬)। তিনি গত ২৯ মে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনাভাইরাস (কোভিড-১৯) এর পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভোগছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]