করোনার মধ্যেই গঙ্গাসাগর মেলার অনুমতি

Share the post
করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার শর্তমূলক অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। খবর ভারতের সংবাদমাধ্যম দি ইকোনোমিক টাইমসের।
স্থাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হিসাব মতে, গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত কলকাতায় করোনা শনাক্তের হার ৫৩.১০ শতাংশ। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনায় এ হার ১৯.৯৮ শতাংশ যেখানে গঙ্গাসাগর দ্বীপ অবস্থিত।কলকাতা হাইকোর্ট জানিয়েছে, করোনা বিধি মেনে মেলার আয়োজন করতে হবে। যারা মেলায় যাবেন তাদেরও মানতে হবে করোনা বিধি।
একই সঙ্গে আদালত জানিয়েছে, গোটা বিষয়টির ওপর নজর রাখতে হবে মুখ্যসচিবকে। যথাযথভাবে কোভিড বিধি মানা হচ্ছে কিনা, সেদিকে নজর দিতে হবে।
এই তিন সদস্যের কমিটিতে মুখ্যসচিব থাকবেন। একই সঙ্গে থাকবেন বিরোধী নেতা বা তার প্রতিনিধি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তার প্রতিনিধি। এ কমিটির কাজই হবে সরকারের জারি করা বিধি মেলার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা।এ বছরের বর্তমান পরিস্থিতিতে যাতে গঙ্গাসাগর মেলা আয়োজনের অনুমতি না দেওয়া হয় তার জন্য জনস্বার্থ মামলা করেছিলেন অভিনন্দন মণ্ডল নামে একজন চিকিৎক।
ওই চিকিৎসক চেয়েছিলেন, বর্তমানে রাজ্যের যে করোনা পরিস্থিতি তাতে এ মেলা বন্ধ করতে অবিলম্বে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিক। চিকিৎসকদের একটি বড় অংশ আক্রান্ত হয়েছেন। পুলিশ প্রশাসনের বড় অংশ মেলাতে থাকবেন। ফলে সেখান থেকে তাদের সংক্রমণের ঝুঁকি থাকবে। চিকিৎসকরা আক্রান্ত হলে পুলিশ আক্রান্ত হলে এ রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো থেকে আইনশৃঙ্খলা ভেঙে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]