করোনার উৎস সন্ধানে চীনে ২ লাখ মানুষের রক্ত পরীক্ষা

Share the post

করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে উহানের দুই লাখ মানুষের রক্ত পরীক্ষা করবে চীন। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সিএনএন। করোনার উৎস অনুসন্ধানে স্বচ্ছতা নিশ্চিতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এর দু-মাসের মধ্যে উপস্থিতি মেলে যুক্তরাষ্ট্রেও। এর পর থেকেই করোনার উৎস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়তে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্ব।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে শুরু থেকেই দাবি করে আসছে বেইজিং। এবছরের মার্চে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনেও বলা হয়, চীনের বন্যপ্রাণীর বাজার থেকেই ছড়িয়েছে করোনা।

এরপরও করোনা মহামারিতে চীনের সম্পৃক্ততার অভিযোগ অব্যাহত রয়েছে। জুলাইয়ের শেষ দিকে উহানে দ্বিতীয় দফা তদন্তকারী দল পাঠানোর প্রস্তাব দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে তা খারিজ করে দেয় চীন।

এদিকে, নিজেদের নির্দোষ প্রমাণে বধ্যপরিকর বেইজিং। সেই প্রচেষ্টায় উহানের ২ লাখ মানুষের রক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছে চীন। কর্তৃপক্ষের আশা এই গবেষণায় করোনার প্রথম সংক্রমণ ও বিস্তার সম্পর্কে সুনিশ্চিত তথ্য মিলবে। আর এতে অনেকটাই সহজ হবে করোনার উৎস অনুসন্ধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]