করিমগঞ্জে র‍্যাবের হাতে অস্ত্রসহ যুবক আটক

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকা হতে এক টি দেশীয় বন্দুক’সহ এক অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।র‍্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক,লেঃ কমান্ডার (বিএন) এম শোভন খান জানান- র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদে জানতে পারে যে, করিমগঞ্জ পৌরসভাস্থ নয়াকান্দি এলাকায় কতিপয় অস্ত্রধারী ব্যক্তি দিনে-দুপুরে অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত এলাকায় গোপনে র‍্যাবের গোয়েন্দা নজরদারী চালিয়ে ৬ ডিসেম্বর রবিবার বিকেলে

র‍্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল একটি দেশী বন্দুক’সহ নয়াকান্দি এলাকা হতে অস্ত্রধারী এমদাদুল হক কাইয়ূম(৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে।

অস্ত্রধারী এমদাদুল হক কাইয়ূম করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর দেওপুর গ্রামের আবুবক্কর সিদ্দিকেরর পুত্র, গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধের জেরে এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে। এবং তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]