কমলনগরে কৃষকের নাল জমি দখলের অপচেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

Share the post
কবির হোসেন রাকিব  (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে এক কৃষকের নাল জমি দখলের অপচেষ্টা করার অভিযোগ উঠেছে স্হানীয় একটি চিহ্নিত চক্রের বিরুদ্ধে। ষড়যন্ত্রের মাধ্যমে গত কয়েকদিন ধরে এমন অপচেষ্টা চালানো হয়। এমন অন্যায় কান্ডে স্হানীয়দের মাঝে ক্ষোভ আর হতাশা দেখা দেয়। জমির প্রকৃত মালিক উত্তর চরমার্টিন গ্রামের আমিন উল্যাহর ছেলে শামসুল হক। স্হানীয় মৌজার ৩০৭ দাগের ২০ শতাংশ জমি ক্রয় করেন ১৯৯৬ সালে। ক্রয়পরবর্তী জমি দীর্ঘ বছর দখলে থাকিয়া ভোগ করে আসছেন।  সাম্প্রতিক স্হানীয় চিহ্নিত দুলাল গংরা অবৈধভাবে জোরপূর্বক ষড়যন্ত্র করে দখলের অপচেষ্টা চালায়।  এদিকে প্রতিপক্ষ দুলালের দাবি তিনি ওই জমির মালিক।
জমির মালিক শামসুল হক বলেন, আমার জমি আমার দখলে। আমি নিরীহ হওয়ার সুবাধে স্হানীয় সেলামতের ছেলে দুলাল গংরা  ষড়যন্ত্র করে আমার দখলিয় জমির নামজারির চেষ্টা চালায়। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে আমি ওই নামজারি বাতিল হওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে একটি আবেদন করি। যার নাম্বার ২৩০১। কমলনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, একটি নামজারি বাতিলের  জন্য শামসুল হকের ছেলে মোঃ হারুন আবেদন করেছেন। বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। যাতে প্রকৃত জমির মালিক বঞ্চিত না হয়। এছাড়া দুটি পক্ষের মধ্যে  আইনশৃংখলার অবনতিও না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]