কচুয়ায় ভূমি দস্যু আওয়ামীলীগ নেতার গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Share the post
আহসান হাবীব সুমন,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় ভূমি দস্যু আওয়ামীলীগ নেতা এনামুল হকের গ্রেফতার ও চাকুরি বাতিলের দাবীতে এলাকায় মাবববন্ধন করেছে ভুক্তোভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের পরানপুর বাজারে এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ভূক্তভোগী পরানপুর গ্রামের অধিবাসী কাজী আমির হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারেক, দেলোয়ার হোসেন ও আফরোজা বানু প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ গনপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের মহাসচিব ও আওয়ামীলীগ নেতা এনামুল হক পতিত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এলাকার লোকজনের জায়গা-জমি জোর করে দখল নেয়। তাছাড়া ওই এলাকার পরানপুর মৌজার সাবেক ১০৩ এর ১০ শতক, ১১৪ এর ১১ শতক ,১১৩ এর ১২ শতক, ১০৭ এর ৮ শতক  জমি অবৈধভাবে দখল করে জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছে। তার নির্যাতন ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানান তারা।  এসময় মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]