ওসি প্রদীপ-এসআই লিয়াকতের রিমান্ডে জটিলতা

Share the post

সিনহার পরিবারের করা মামলায় এখনো রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ ৩ জনকে। র‌্যাব বলছে, পুরোপুরি প্রস্তুত থাকলেও কিছু জটিলতায় রিমান্ড শুরু করতে আরো কিছুদিন সময় লাগতে পারে। এদিকে সিনহার হারিয়ে যাওয়া ল্যাপটপ ও ক্যামেরার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে শিপ্রা, সিফাত এবং আগের তদন্ত কর্মকর্তাকে।

৩১ জুলাই টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ার পর ৫ আগস্ট পরিবারের পক্ষ থেকে ৯ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে দায়ের করা হয় মামলা । পরদিন এ ঘটনায় ৭ পুলিশ সদস্য আত্মসমর্পন করলে আদালত ৩ জনকে ৭ দিন করে রিমান্ড এবং বাকী ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।

রিমান্ড আদেশের পর পার হয়ে গেছে বেশ কদিন। ৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হলেও নানা জটিলতায় এখনও ওসি প্রদীপ, লিয়াকতসহ ৩ জনের রিমান্ড শুরু করতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব। আদালতের নির্দেশে বাড়ানো হয়েছে সময়।

ব্রিফে র‌্যাবের কর্মকর্তা জানান, আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য প্রস্তুত থাকলেও কিছু জটিলতায় এখনো রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি ৩ আসামিকে।

তিনি বলেন, ‘এই মামলার অন্যতম সাক্ষী শিপ্রা এবং সিফাত। তারা মানসিক একটা ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে। আসামিদের জিজ্ঞাসাবাদের আগে তাদের কথাগুলো শুনতে হবে। এ কারণেই মূলত এখনও রিমান্ডে নেওয়া সম্ভব হচ্ছে না।’

এদিকে সিজার লিস্টে সিনহার হারিয়ে যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা সম্পর্কে তথ্য না পাওয়া গেলে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে সাক্ষী ও আগের তদন্ত কর্মকর্তাকে।

তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত কাজে সহায়তা করার জন্য অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদেরও সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]