ওষুধ কারখানায় আগুনে পুড়ে ছয়জনের মৃত্যু

Share the post

প্রতিবেশী দেশ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এবং জি নিউজ।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেমে অবস্থিত একটি ওষুধের কারাখানায় এই অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটে। কারখানার চার নাম্বার ইউনিটে যখন আগুন লাগে সেই সময় কারখানায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসা দমকলকর্মীদের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ডয়চে ভেলে জানিয়েছে, কারখানায় রাতের শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। মাঝরাতে আচমকাই আগুন লেগে যায় চার নাম্বার ইউনিটে। আগুনের তেজ এতোটাই বেশি ছিল যে, সেখানে কর্মরত শ্রমিকরা বের হয়ে আসতে পারেননি। পুলিশে জানিয়েছে, মৃত ছয়জনের মধ্যে চার জনই ভারতের আরেক রাজ্য বিহারের শ্রমিক। মৃতদের নাম- উদুরুপতি কৃষ্ণাইয়া, বি কিরণ কুমার, কারু রবি দাস, মনোজ কুমার, সুবাস রবি দাস এবং হাবদাস রবি দাস।

এছাড়া আহতদের মধ্যেও বেশ কয়েকজন প্রবাসী শ্রমিক আছেন বলে মনে করা হচ্ছে এবং আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি শোক প্রকাশ করেছেন। এছাড়া মৃতদের পরিবারের সদস্যদের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

এর পাশাপাশি গুরুতর আহতদের ৫ লাখ টাকা এবং সামান্য আহতদের দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]