ওষুধের বাজার হাজারী গলিতে ৪ ম্যাজিস্ট্রেটের সাঁড়াশি অভিযান

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (৭ জুন) দুপুরে শুরু হওয়া এই অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে দিচ্ছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- শিরীন আক্তার, মো. উমর ফারুক, গালিব চৌধুরী এবং এস এম আলমগীর।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বাংলানিউজকে জানান, ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে ওষুধ বিক্রেতাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, অভিযানে যাদের বিরুদ্ধে বেশি দামে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যাবে- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।

Image may contain: 1 person

গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসিতে রোগীদের ভিড়ও বাড়ছে। ওষুধের চাহিদাও বেড়েছে কয়েকগুণ।

ওষুধের চাহিদা বৃদ্ধির এই সুযোগ কাজে লাগিয়ে ফার্মেসিগুলোতে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।

Image may contain: one or more people

ক্রেতাদের অভিযোগের মধ্যেই চট্টগ্রামের সবচেয়ে বড় ওষুধের বাজার হাজারী গলিতে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতে সাঁড়াশি অভিযান পরিচালনার পদক্ষেপ নিলো জেলা প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]